রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ায় ব্যাংক কলোনি এলাকায় বৃহস্পতিবার সকালে ইজিবাইকের নিচে চাপা পড়ে উজমা ইসলাম জান্নাত (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে বুধবার যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুজ্জামান হীরা (২৬) নামে এক আরোহী নিহত ও আরো ২ জন আহত হয়েছেন।