বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাবুল হাওলাদার (৩০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মৃত বাবুল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা আঃ রশিদের ছেলে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ডেঙ্গজ্বরে আক্রান্ত বাবুল হাওলাদারকে তার স্বজনরা বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ভর্তি করান। পরে দুপুর ২টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ১৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।