বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবিএইউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসানকে ‘সার্টিফিকেট অব মেরিট’ পুরস্কার দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশে অবস্থিত ভিয়েতনামের দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রফেসর ড. রাশেদুল হাসানকে দেশটির রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া এ পুরস্কার হস্তান্তর করেন। —প্রেস বিজ্ঞপ্তি