রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ইদ্রিছ আলী

ছাতকে মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী উুপজেলার নোয়ারাই ইউনিয়নের শারফিননগর গ্রামের মৃত রহমত আলীর পুত্র। জানাজায় ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আজব আলীসহ স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকাল ৬টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুকন্যা ও ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।