পাকিস্তান সফররত ব্রিটেনের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম (ডানে) ও তার স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন গতকাল বৃহস্পতিবার সেদেশের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যান। সেখানে তারা দু’জন দেশটির জাতীয় ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে ক্রিকেটও খেলেন। কেট-উইলিয়াম উভয়ই বোলিং-ব্যাটিং করেন। এ সময় চারপাশে অনেক দর্শক করতালি দিয়ে তাদের উত্সাহ দেন —ডেইলি মেইল