নিজের প্রযোজনার প্রথম হিন্দি ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির পর থেকে যেন আরো ব্যস্ত হয়ে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ব্যস্ততার মধ্যেই কাটিয়ে নিচ্ছেন আনন্দের মুহূর্ত। আর সেই সব মুহূর্তের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ভাইরাল। সম্প্রতি সুইমিং পুলে তার সাঁতার কাটার একটি ভিডিও প্রকাশ পায়। যেখানে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ের সঙ্গে। সেই খুদেকে কোলে নিয়ে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন বলিউডের এই তারকা।
মেয়েটির নাম কৃষ্ণা স্কাই সরকিসিয়ান। সে দিব্যা জ্যোতি ও নিল সরকিসিয়ানের মেয়ে।