শেখ রাসেলের জন্মদিন পালিত

‡jvপিরোজপুর অফিস

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে শেখ রাসেল ক্রীড়া চক্র জেলা শাখার উদ্যোগে শহরে আনন্দ র্যালি বের হয়।

র্যালিটি শহরের জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে শেষ হয়। এরপর এখানে জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটায় অংশ নেন, শেখ রাসেল ক্রীড়া চক্র পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, সাংবাদিক এ কে আজাদ প্রমুখ। এছাড়া রক্তদান কর্মসূচি ও প্রীতি হাডুডু খেলার আয়োজন করা হয়।