jv কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জে জুয়া খেলার সময় খেলার উপকরণসহ পুলিশ ৪ জুয়াড়িকে আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কমলগঞ্জ-আদমপুর সড়কের দক্ষিণ তিলকপুর গ্রাম এলাকায় তাদের আটক করা হয়েছে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামে অভিযান চালায়। এসময় একদল জুয়াড়ি জুয়া খেলছিল। পুলিশি অভিযানে নগদ কিছু অর্থসহ জুয়া খেলার উপকরণসহ ৪ জুয়াড়িকে আটক করে। আটকৃতরা হলে —হুমেরজান গ্রামের তারিক মিয়ার ছেলে কাউসার মিয়া (৩০), মাটিয়া মসজিদ গ্রামের আব্দুল আলীর ছেলে সাগর মিয়া (২৪), উত্তরভাগ গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুস সামাদ (২২) ও নৈনারপার গ্রামের বারিক মিয়ার ছেলে আলতা মিয়া (২৮)। আটককৃতদের রাতেই কমলগঞ্জ থানায় এনে হাজতে রাখা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া আইনে থানায় একটি মামলা হলে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে।