চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সম্মেলন আজ

‡jv চট্টগ্রাম অফিস

বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম মহানগরীর ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক জেএম সেন হল মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. শওকত আলী। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। এছাড়াও বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর তাঁতী লীগ এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সম্মেলনে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নুরুল আমিন মানিক ও সদস্য সচিব রত্নাকর দাশ টুনু অনুরোধ জানিয়েছেন।