মানসম্মত চিংড়ি উত্পাদন ও রপ্তানি বাড়াতে হবে

বাগেরহাটে মত্স্য প্রতিমন্ত্রী                                                                                   

‡jvবাগেরহাট প্রতিনিধি

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, মানসম্মত চিংড়ি উত্পাদন ও রপ্তানি দুটোই বাড়াতে হবে। এই সেক্টরে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। দেশে ইলিশ উত্পাদনে বিপ্লব ঘটেছে।

শুক্রবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে কর্মকর্তা-কর্মচরীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহমেদের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ইয়াহিয়া মাহমুদ, মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ প্রমুখ।