jvনাটোর প্রতিনিধি
নাটোরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান। পরে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, যুগ্মসাধারণ সম্পাদক তাপস কুমার পালসহ স্থানীয় নেতৃবৃন্দ।