jvতেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
তেঁতুলিয়া উপজেলার রণচন্ডি ব্রহ্মতোল গ্রামের স্লুইসগেট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, লাশের মাথা না থাকায় পরিচয় পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত আইনে হত্যা মামলা দায়ের করা হবে।