বরিশালে ১৭ জেলেকে দণ্ড

‡jvবরিশাল অফিস

বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে শুক্রবার ভোরে ১৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৭ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত। বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১৭ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে এক বছর করে ও চারজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।