মেঘনা থেকে ইলিশ ধরার জাল জব্দ

‡jvহোমনা (কুমিল্লা) সংবাদদাতা

নিষিদ্ধ মৌসুমে মা ইলিশ ধরা ঠেকাতে হোমনা ও মেঘনা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার দুটি বড়ো জাল জব্দ করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকালে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও ইলিশ ধরার বড়ো দুটি জাল ফেলে যান। পরে এসব জাল জব্দ করে স্থানীয় লোকজনের সামনে পুড়িয়ে ফেলা হয়।