জাল দলিলে জমি রেজিস্ট্রির সময় দুই প্রতারক আটক

‡jvতালা (সাতক্ষীরা) সংবাদদাতা

জাল দলিলের জমি রেজেস্ট্রির সময় তালার ইসলাকাটি রেজেস্ট্রি অফিস থেকে বৃহস্পতিবার বিকেলে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। আটকরা হলো—সুভাষ রজক ও শাহজাহান গাজী। ঘটনার সময় তালার ইসলামকাটি ভূমি রেজেস্ট্রি অফিসে গোনালী মৌজার একটি পেরী ফেরি খাসের পাঁচ শতাংশ জমি রেজিস্ট্রি করতে গেলে সাব-রেজিস্ট্রারের সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন। এ সময় দাতা ও গ্রহীতা তাকে রেজেস্ট্রির জন্য চাপ সৃষ্টি করে। পরে পুলিশে খবর দিলে জালিয়াতির কাগজ পত্রসহ দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে। তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।