পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের করা মামলায় জয় পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জরিমানা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্টর্মির ২ লাখ ৯৩ হাজার ডলার দিতে হবে। ডিস্ট্রিক্ট জাজ জেমস ওটেরো পর্নো তারকা স্টর্মি ও তার আইনজীবীকে এই নির্দেশ দিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে স্টর্মি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেন। স্টর্মি প্রথম মামলায় অভিযোগ করেন, ২০০৬ সালে স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। স্টর্মির মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় অর্থ দেন। স্টর্মিকে অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করলেও এর সঙ্গে তার বা নির্বাচনী প্রচারনা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন ট্রাম্প। অভিযোগ অস্বীকার করায় স্টর্মি মানহানির মামলা করেন। কিন্তু সেই মামলায় হারলেন স্টর্মি। - ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট