ফ্রান্সের স্ট্রাসবার্গে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। স্থানীয় সময় মঙ্গলবার স্ট্রাসবার্গের ক্রিসমাস মার্কেটের কাছে হঠাত্ গুলি চালাতে শুরু করে এক বন্দুকধারী। সন্দেহভাজন হামলাকারী চেরিফ চেকাত হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিত্কার করে। জেলে থাকার সময় সে ধর্মীয় কট্টরপন্থার দিকে ধাবিত হয় বলে পুলিশ জানিয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে ২৭টি ফৌজদারি অপরাধ আছে। সে ফ্রান্স, জার্মান এবং সুইজারল্যান্ড কারাগারে আটক ছিল। - রয়টার্স