আশফাককে আটকের পরে ছেড়ে দিল পুলিশ

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাককে আটকের ৩ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।

 

তাকে আটক করা হয়নি দাবি করে দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, নিরাপত্তার কারণে তাকে থানায় আনা হয়েছিল। তবে আটক ১০-১৫ জন নেতাকর্মী নাশকতায় জড়িত থাকার কারণে তাদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : সিলেট-১ : লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে

প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা করার সময় বুধবার বিকালে ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে আটক করে পুলিশ। তবে পুলিশের ভাষ্য, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি