বিএনপিতে শিল্পপতি কোটিপতি নেতার অভাব নেই ----------------গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এরশাদবিরোধী আন্দোলনেও আজকের মতো এত কর্মী ছিল না। আজ এ বিএনপির মধ্যে কত নেতা! শিল্পপতি, কোটিপতি এবং কোনো পতির অভাব নেই। কিন্তু আজ বেগম খালেদা জিয়া জেলে। তিনি বলেন, কাগজ-কলমে দেখলে আজকে আমাদের নেতার অভাব নেই। নেতা, নেতা আর নেতা।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, জীবন্ত খালেদা জিয়াও তো আমাদের উত্সাহ উদ্দীপনা। তিনি জেলে থাকতেও আমাদের উত্সাহ-উদ্দীপনা ভোঁতা হয়ে গেছে। সেখানে চেতনার বিস্ফোরণ ঘটে না কেন। তার মানে আমরা এবং আমাদের চেতনার মধ্যে তফাত্ আছে। অথবা আমাদের প্রতিশ্রুতির অভাব রয়েছে।