শীতলক্ষ্যা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে আতলাপুর সংলগ্ন ২টি একতলা ভবন, পাকা দেওয়াল, টং ঘর, বাঁশের জেটিসহ ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট  মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মো. শহীদুল্লাহসহ অনেকে —ইত্তেফাক