বন্দরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বন্দরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভেঁজেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মিরাজ (৭) ও অয়ন (৫)। তারা দুজন আপন চাচাতো ভাই।

গ্রামবাসী জানান, বন্দর উপজেলার বন্দর ইউপির ভেঁজেরগাঁও গ্রামের আল-আমিন মিয়ার ছেলে মিরাজ ও ছোটো ভাই আলমগীর মিয়ার ছেলে অয়ন গতকাল দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দুই শিশু গোসল করতে গিয়ে দুই-তিন ঘণ্টা পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরের তল থেকে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।