উইলিয়াম শেক্সপিয়রের লেখা ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের ছায়া অবলম্বনে তৈরি এই নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। বেশ কয়েকদিন ধরেই নাটকটির নিয়মিত মহড়া করছি আমরা। এখন চলছে রিডিং রিহার্সেল। ষোড়শ শতাব্দিতে উইলিয়াম শেক্সপিয়রের কমেডি ঘরানার এই গল্পের পাণ্ডুলিপি ও নির্দেশনা দিচ্ছেন পান্থ শাহরিয়ার। নাটকে আসাদুজ্জামান নূরও অভিনয় করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর এর প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। পরিবার, ইউনিভার্সিটি, নিজের আর্কিটেকচার ফার্মে সময় দেওয়ার পর যেটুকু সময় পাই, তার বেশিরভাগ সময় কাটে মঞ্চ নাটকের জন্য। ফলে টিভিতে বিশেষ দিবসের কাজ ছাড়া আমাকে দেখা যায় না।
মঞ্চনাটকে বর্তমান ব্যস্ততা ও টেলিভিশন নাটকে অনিয়মিত হওয়ার কারণ প্রসঙ্গে
অভিনেত্রী অপি করিম