ওদের রুখতে হবে

আবেদীন জনী

 

ঘুরছে দেশে দাঁতাল পশু মুখোশ পরে

প্রাণগুলো সব সবুজ সবুজ

কোমলমতি অবুঝ অবুঝ

ঐ পশুদের হিংস্র থাবায় যাচ্ছে ঝরে।

 

এবার ওদের রুখতে শপথ করতে হবে

কোন সাহসে স্বাধীন দেশে

করছে অকাজ হেসে হেসে?

এবার ওদের ঘাড়টা চেপে ধরতে হবে।