ইলিশ ধরার অভিযোগে ১৭ জেলেকে দণ্ড

বরিশাল অফিস

বরিশাল জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশসহ ৩০ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার বিকালে ও রাতে বরিশাল সদর, হিজলা, মেহিন্দীগঞ্জ, মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ নিধনের অভিযোগে ৩০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৩০ কেজি ইলিশ ও ১০ লাখ ৪৪ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণের পাশাপাশি জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।