পিরোজপুরে কাল শুরু হচ্ছে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল

পিরোজপুর অফিস

আগামীকাল সোমবার থেকে পিরোজপুর জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ‘ফুটবল খেলতে মাঠে চলি, মাদককে না বলি’ স্লোগান নিয়ে জেলা পুলিশ আয়োজিত এই টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও জেলা পুলিশ দল অংশ নেবে। ফাইনাল হবে ১ নভেম্বর।

গতকাল শনিবার সকালে জেলা স্টেডিয়ামের প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এসব তথ্য জানান।