হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সাবেক মন্ত্রী ও এমপি মরহুম দেওয়ান ফরিদ গাজীরপুত্র গাজী শাহ নেওয়াজ মিলাদ গাজীকে (নৌকা) আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছেন।
এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়ার পুত্র অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া (ধানের শীষ)। এ কারণে বিএনপি প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়েছেন।
জাপা প্রার্থী হচ্ছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপা সভাপতি শিল্পপতি আতিকুর রহমান আতিক (লাঙ্গল)। এ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অনেকে ধারণা করছেন। এর আসনে অপর প্রার্থীরা হলেন- চৌধুরী ফয়সল শোয়েব (মই), মো. নূরুল হক (গামছা) ও জুবায়ের আহমেদ (মোমবাতি)।
ইত্তেফাক/ইউবি