শহিদ মিনারে কাল কালিদাস কর্মকারকে শেষ শ্রদ্ধা

প্রয়াত খ্যাতিমান শিল্পী কালিদাস কর্মকারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন আগামীকাল সোমবার নির্ধারণ করা হয়েছে। এর আগে এটি আজ রবিবার হওয়ার কথা ছিল। সোমবার সকাল ১০টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে নেওয়া হবে। পরে তার মরদেহ বেলা ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। কালিদাস কর্মকারের দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিপত্নীক কালিদাস কর্মকারের দুই মেয়ে কঙ্কা কর্মকার ও কেয়া কর্মকার আমেরিকায় থাকেন। খবর শুনে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।

শিল্পী কালিদাস কর্মকার গত শুক্রবার দুপুরে ঢাকায় মৃত্যুবরণ করেন। এদিন দুপুরে ইস্কাটনে নিজ বাসার বাথরুমের ভেতর হঠাত্ পড়ে যান শিল্পী। অনেকক্ষণ পর তাকে অচেতন অবস্থায় বের করে আনা হয়। তত্ক্ষণাত্ তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।