ধামরাই (ঢাকা) সংবাদদাতা
শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে ধামরাইয়ের কেলিয়া মাঠে আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কুল্লা একাদশের সাথে খাতরা একাদশ ১-১ গোলে ড্র করে। টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে ছয়টি দল। পিরামিড গ্রুপের পরিচালক জহিরুল ইসলাম জুয়েলের আয়োজনে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ।
কুল্লা ইউপি সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরামিড গ্রুপের পরিচালক জহিরুল ইসলাম জুয়েল, কুল্লার প্যানেল ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি সদস্য মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। পরে শেখ রাসেলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।