ইব্রাহিমোভিচের চোখে মেসি-রোনালদো

 স্পোর্টস ডেস্ক

সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করেছেন সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। বর্তমানে ‘লা গ্যালাক্সিতে’ খেলা এই ফুটবলার  সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি বার্সেলোনাতে মেসির সঙ্গে খেলেছেন। একই সঙ্গে রোনালদোর প্রিমিয়ার লিগের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মৌসুম কাটিয়েছেন।

৩৮ বছর বয়সি এই স্টাইকার বার্সেলোনায় মেসি, তুরিনে রোনালদোর এবং তার নিজের মেজোর লিগ সকারে খেলা সম্পর্কে বলেছেন। গ্যাজেত্তা ডেলো স্পোর্টকে দেওয়া সাক্ষাত্কারে ইব্রা বলেন, ‘আমরা দেখতে থাকি আমার বয়সে তারা কোথায় থাকে। ৩৫ বছর বয়সে আমি ইউনাইটেডে ছিলাম। যা মোটেও সহজ ছিল  না; কিন্তু তারপরেও আমি প্রথম সিজনেই তিনটা শিরোপা জিতেছি।’ রোনালদো সম্পর্কে ইব্রাহিমোভিচ বলেন, ‘সে কঠোর পরিশ্রম করে এবং প্রায় সর্বত্রই খেলেছে। ইতালিতে খেলাটা ভিন্ন, আগের চেয়ে গোল কমে যাওয়াতে আমি বিস্মিত নই।’

মেসি সম্পর্কে সাবেক এই বার্সা খেলোয়াড় বলেন, ‘লিও সম্পর্কে কী বলার আর কী বাকি আছে? ঘরের মাঠে সে অন্যন্য প্রতিভা ।’

প্রিমিয়ার লীগে রেড ডেভিলদের হয়ে দুই মৌসুম কাটিয়ে ২০১৮ সালে  লা গ্যালাক্সিতে যোগ দেয় সে। এই মৌসুমে গ্যালাক্সির হয়ে ২৯ ম্যাচে ৩০ গোল করেছেন সুইডিশ এই তারকা। শিরোপা জয়ের ট্রফির সংখ্যা বাড়াতে আজ সোমবার রাতে মেজর সকার লিগের প্লে-অফে নামছে ইব্রাহিমোভিচ ও তার দল।