ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
দুদল গ্রামবাসীর সংঘর্ষে ভাঙ্গায় আহত যুবক নাসির মাতুব্বর রবিবার ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালি গ্রামের কাউস মাতুব্বরের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানায়, শনিবারের সংঘর্ষে নাসির মাতুব্বর গুরুতর আহত হয়। তাকে প্রথমে ভাঙ্গা ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে মারা যান। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এব্যাপারে ভাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ছোটো ছোটো ছেলেদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নাসির মাতুব্বরকে মারধর করা হয়। এঘটনার জেরে শনিবার সকালে নাসিরদের দলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়।