টেকনাফ সড়ক মাদকসেবী চালক শনাক্তে পরীক্ষা শুরু

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার-টেকনাফ সড়কে দুর্ঘটনারোধ এবং শৃঙ্খলা ফেরাতে মাদকাসক্ত চালক শনাক্তের পরীক্ষা শুরু করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার সকাল ১১টায় হাইওয়ে পুলিশের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ সড়কে ড্রাইভারদের মাদকসেবন টেষ্ট শুরু করে।

এই ব্যাপারে টেকনাফ সড়কের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন আহমদ জানান, উর্ধ্বতন মহলের নির্দেশনায় সড়কে চালকদের মাদক টেস্ট কার্যক্রম শুরু হলো।