বাগমারায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

র্যাব-৫ এর সদস্যরা শনিবার সন্ধ্যায় উপজেলার হামিরকুত্সা বাজারে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রকিকে গ্রেফতার করেছে।

রবিউল ইসলাম রকি হামিরকুত্সা বাজারের কাপড় ব্যবসায়ী। তিনি হামিরকুত্সা গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় রবিবার বাগমারা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, মাদক ব্যবসায়ী রকিকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।