মুজিবনগর থেকে যশোর নতুন রেললাইন স্থাপনে বাধা নেই

রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মুজিবনগর টু যশোর ভায়া মহেশপুর-চৌগাছা নতুন রেললাইন স্থাপনে বড়ো ধরনের কোনো বাধা নেই বলে জানিয়েছেন রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক।

রবিবার মহেশপুর পৌরসভায় এক মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

পৌর মেয়র আবদুর রশিদ খানের সভাপতিত্বে মুজিবনগর টু যশোর নতুন রেললাইনের সম্ভাবনা পরিদর্শন টিমের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য রেল মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শফিকুল আজম খান চঞ্চল।

পরিদর্শন টিমের প্রধান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক বলেন, মুজিবনগর টু যশোর নতুন রেললাইন স্থাপনে বড়ো ধরনের কোনো বাধা নেই। তিনি আরো বলেন, সীমান্তবর্তী এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত রেললাইন স্থাপন হলে এলাকার মানুষ উপকৃত হবে।