বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনায় রবিবার ভোররাতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: আবদুর রব ও ইদ্রিস আলী। অভিযানে নেতৃত্বদানকারী বরগুনা সদর থানার এসআই ওবায়দুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা শহরের হোটেল গোল্ডেনে অভিযান চালানো হয়। এ সময় ঐ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। বরগুনার সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।