মৌলভীবাজারে ছিনতাইচক্রের ছয় সদস্য আটক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার সদর মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন—শহরের গোবিন্দশ্রী এলাকার মো. দুলাল (২৬), সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. জাবেদ (২৩), কমলগঞ্জের বাহুলপুর এলাকার শওকত আলী (২০), রাজনগরের ইলাশপুর এলাকার আল আমিন মিয়া (২২) সদরের জগন্নথপুর এলাকার জামাল হোসেন (৩০) ও সদরের বিন্দাবনপুর এলাকার দিলিপ দাস (২৬)। মৌলভীবাজার থানার ওসি আলমগির হোসেন বলেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।