রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা অসামান্য :রুশ অধ্যাপক

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জন সাহসী নারী। যার মধ্যে রাষ্ট্র পরিচালনার অসামান্য প্রজ্ঞা ও দক্ষতা রয়েছে। বিশ্বে পরিবর্তন আনতে যেসব রাষ্ট্রনেতা ভূমিকা রাখছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের অন্যতম। ঢাকা সফররত রুশ বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্ট্যাডিজের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ভিতালি নাওমকিন এ মন্ত্রব্য করেছেন। গতকাল রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি এই মিট দ্য প্রেসের আয়োজন করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিতালি নাওমকিন বলেন, আমার দৃষ্টিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় জনগণের স্বার্থ দেখেন। তিনি দারিদ্র্য ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়া পাশে ছিল। ভবিষ্যতে এই সম্পর্ক আরো মজবুত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, আরএমএম পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের এমডি অনিরুদ্ধ কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সন্ডার ইগনাতভ উপস্থিত ছিলেন।