শিল্পী কালিদাসের মৃত্যুতে জেপির শোক

জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম শিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, কালিদাস কর্মকার ছিলেন আন্তর্জাতিক মানের একজন শিল্পী, তার চিত্রকর্ম বাংলাদেশের জন্য গৌরব বহন করে এনেছে। শিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে দেশের বিরাট ক্ষতি হলো। শেখ শহীদ তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।