সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮

সাতক্ষীরা জেলা ব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে ৪ মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ৫ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন: বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ইত্তেফাক/বিএএফ