এসএসসি পরীক্ষার প্রস্তুতি-রসায়ন, জীববিজ্ঞান,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং

শামীম অধিক লাভের আশায় তার সকল মূলধন একটি প্রকল্পে বিনিয়োগ করেন।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং

নির্মল ইন্দু সরকার, প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

জনাব শামীম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সমপ্রতি তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। এই জন্য তিনি তার একজন বন্ধু জনাব আতিকের নিকট হতে পরামর্শ গ্রহণ করেন। তিনি তাকে কাম্য পরিমাণ মূলধন বিনিয়াগের পরামর্শ দেন। কিন্তু তিনি অধিক লাভের আশায় সমুদয় মূলধন উক্ত প্রকল্পের বিনিয়াগ করেন এবং তার মূলধন ক্ষতিগ্রস্ত হয়। এজন্য তিনি বেশ চিন্তিত।

 

ক. সরকারি অর্থায়ন কী?                                            ০১

খ. সমপদ সর্বাধিকীকরণ বলতে কী বোঝায়?       ০২

গ. জনাব শামীমকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন তা ব্যাখ্যা করো । ০৩           

ঘ. উদ্দীপকে বর্ণিত সমপূর্ণ মূলধন বিনিয়াগের ক্ষেত্রে উপরিউক্ত নীতির যৌক্তিকতা কতটুকু? বিশ্লেষণ কর।                                                                                                                ০৪

উত্তর: ক) সরকারকে রাষ্ট্র পরিচালনায় দৈনন্দিন কাজে এবং রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘমেয়াদের প্রকল্পে বিনিয়াগের জন্য যে আর্থিক পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার ও নিয়ন্ত্রণ কার্য করা হয় তাকে সরকারি অর্থায়ন বলে।

খ) সমপদ সর্বোচ্চকরণ বলতে একটি কার্যক্রমের প্রকল্পের নিট বর্তমান মূল্য বা সম্পদ সর্বোচ্চকরণকেই  বোঝায়। নিট বর্তমান মূল্য হচ্ছে একটি প্রকল্পের নগদ প্রবাহের বর্তমান মূল্য ও প্রকল্প ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্য। যদি কোনো আর্থিক কার্যক্রমের নিট বর্তমান মূল্য বা সমপদ  ধনাত্মক হয় তবে ঐ কার্যক্রমটি গ্রহণযোগ্য হবে। আর যদি কার্যক্রমটির নিট বর্তমান মূল্য  ঋণাত্মক হয় তবে তা বাতিলযোগ্য হবে। সমপদ সর্বোচ্চকরণ নীতি এটা নির্দেশ করে যে একটি ফার্মের মৌলিক লক্ষ্য হলো এর শেয়ারের বাজার মূল্য সর্বোচ্চকরণ।

গ) জনাব শামীমকে তার বন্ধু অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন। যে নীতি অনুসারে কোন বিশেষ প্রকল্পে অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করা হয়,তাকে পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি বলে। পোর্টফোলিও বিনিয়োগের মাধ্যমে ফার্মের ঝুঁকি হ্রাস করা যায়। এক্ষেত্রে একটি প্রকল্পের ব্যর্থতাকে অন্য প্রকল্পের সফলতা দ্বারা সমন্বয় করা হয়। ফলে বিনিয়োগ যত বৈচিত্যপূর্ণ হয় ঝুঁকি তত হ্রাস পায়। উদ্দীপকে দেখা যায় যে, জনাব শামীমকে তার বন্ধু কাম্য পরিমাপ মূলধন বিনিয়োগের পরামর্শ দেন। অর্থাত্ সকল অর্থ একটি সমপদে বিনিয়োগ না করে একাধিক সমপদে বিনিয়োগ করা। এটিই পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি।

ঘ. সমপূর্ণ মূলধন বিনিয়াগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি অনুসরণ করে বিনিয়োগে করা উচিত। যে নীতি অনুসারে কোন বিশেষ প্রকল্পে অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করা হয়, তাকে পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি বলে। পোর্টফোলিও বিনিয়োগের মাধ্যমে ফার্মের ঝুঁকি হ্রাস করা যায়। এক্ষেত্রে একটি প্রকল্পের ব্যর্থতাকে অন্য প্রকল্পের সফলতা দ্বারা সমন্বয় করা হয়। ফলে বিনিয়োগ যত বৈচিত্রপূর্ণ হয় ঝুঁকি তত হ্রাস পায়। উদ্দীপকে দেখা যায় যে, জনাব শামীম অধিক লাভের আশায় তার সমুদয় মূলধন একটি প্রকল্পে বিনিয়োগ করেন। এবং পরবর্তীতে প্রকল্প ব্যর্থ হলে তার মূলধন ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু এক্ষেত্রে যদি তিনি পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি অনুসরণ করতেন এবং তার মূলধন একটি প্রকল্পে বিনিয়োগে না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করতেন তাহলে তার ঝুঁকি হ্রাস করা যেত। একটি প্রকল্পের ব্যর্থতা অন্য প্রকল্পের সফলতা দ্বারা সমন্বয় সাধন হত। ফলে মূলধন ক্ষতিগ্রস্থ হত না। কাজেই বলা যায়, জনাব শামীমকে তার বন্ধু কাম্য মূলধন ব্যবহার করে একাধিক প্রকল্পে বিনিয়োগের যে পরামর্শ দিয়েছেন তা অত্যন্ত যৌক্তিক ছিল ।