আজকের চেষ্টা

প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।

 

উপাত্ত বিন্যস্তকরণ

 

১.উপাত্ত কাকে বলে?

২.অবিন্যস্ত উপাত্ত কী?

৩.বিন্যস্ত উপাত্ত কী?

৪.ট্যালি চিহ্ন ব্যবহারের নিয়ম লেখ।

৫.লেখচিত্রের ব্যবহার লেখ।

৬.বাংলাদেশের আয়তন কত?

৭.জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?

৮.২০১১ সালে বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?

৯.৭ এর ক্ষেত্রে ট্যালি চিহ্ন আড়াআড়িভাবে জুড়ে দেওয়া অংশ কয়টি?

১০.ঘটন সংখ্যা ২২ এর ট্যালি চিহ্ন আড়াআড়িভাবে জুড়ে দেওয়া অংশ কয়টি হবে?

১১.২৯ ঘটন সংখ্যা হলে এর ট্যালি চিহ্ন  বা জোড়া অংশ কয়টি?

১২.একটি ছকের তথ্য অনুসরণে অঙ্কিত স্তম্ভলেখের প্রকৃতি কীরূপ হয়?

১৩.আয়তাকার স্তম্ভ লেখচিত্রে কীরূপে অবস্থান করে?

১৪.২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত ছিল?

১৫.চট্টগ্রামে ৩৩৭৮৯ বর্গ কিলোমিটার এলাকায় জনসংখ্যার ঘনত্ব ৮৩১ হলে, এর মোট জনসংখ্যা কত হবে?

১৬. লেখচিত্র কী?

১৭.সামান্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব কোন প্রকারের?

১৮.সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন?

১৯.সামান্তরিকের বিপরীত কোণগুলো কেমন?

২০.সামান্তরিকের দুইটি কর্ণ পরস্পরকে ছেদ করল, খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত?

২১. রম্বস কোন ধরনের চতুর্ভুজ?

২২. রম্বসের দুইটি কর্ণ পরস্পরকে কীরূপে ছেদ করে?

২৩. রম্বসের বৈশিষ্ট্য লেখ।

২৪.আয়ত কোন প্রকার চতুর্ভুজ?