বিচারক : কী হে? তুমি ঐ বাড়ির তালা ভাঙতে গেলে কেন?
চোর : কী করব স্যার, আমার কাছে যে চাবিগুলো ছিল তার একটা দিয়েও তালাটা খুলতে পারছিলাম না তাই!
প্রচণ্ড ক্ষুধা নিয়ে হোটেলে খেতে বসেছে একজন। মাছটা মুখে দিয়েই রেগে উঠলেন তিনি।
: এই ব্যাটা মাছ পচা কেন? ডাক তোর মালিককে। মালিক কোথায়?
: পাশের হোটেলে খেতে গেছে স্যার!
সংগ্রহ : নাসিফ
উপশহর, রাজশাহী