নাগরিক টিভিতে রিয়াজের ১২টি সিনেমা

বিনোদন রিপোর্ট

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজের জন্মদিন ২৬ অক্টোবর। এ দিনকে কেন্দ্র করে তার অভিনীত ১২টি জনপ্রিয় সিনেমা প্রচারিত হবে নাগরিক টেলিভিশন। ছবিগুলো দেখানো হবে ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। রিয়াজ বলেন, ‘নাগরিকের মাধ্যমে এবারই প্রথম কোনো চ্যানেল আমার জন্মদিনে ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। আশা করছি ছবিগুলো যারা দেখেননি, তারাও উপভোগ করবেন।’

ছবিগুলোর মধ্যে ২৬ অক্টোবর সকাল ৮টায় থাকছে ‘মনে পড়ে তোমাকে’। বেলা ১১টায় ‘মিলন হবে কতো দিনে’, বেলা ২টা ৪৫ মিনিটে ‘বুক ভরা ভালোবাসা’, আর রাত ১১টা ২০ মিনিটে ‘হূদয়ের আয়না’।

২৭ অক্টোবর প্রচারিত হবে ‘মেঘের কোলে রোদ’, ‘গুণ্ডার প্রেম’, ‘মন ছুঁয়েছে মন’, ‘স্বপ্নের পুরুষ’।

২৮ অক্টোবর শেষ দিনের আয়োজনে দেখানো হবে ‘ভালোবাসা ভালোবাসা’, ‘হূদয়ের বন্ধন’, ‘নিঃস্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘ও প্রিয়া তুমি কোথায়’।