বিদ্রোহ

ক্রিকেটারদের ১১ দফা দাবি

n নাঈম ইসলাম, প্রথম দাবি

কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কোনো কার্যক্রম ক্রিকেটারদের পক্ষে না থাকায় বর্তমান কমিটির সভাপতি, সেক্রেটারিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

n মাহমুদউল্লাহ রিয়াদ, দ্বিতীয় দাবি

ঢাকা প্রিমিয়ার লিগে দলগুলোর সঙ্গে ক্রিকেটাররা নিজেরা চুক্তি করবে। দল নির্বাচন এবং পারিশ্রুমিকের ব্যাপারে নিজেরা চুক্তি করবে।  প্রিমিয়ার লিগ আগের পদ্ধতিতে চালানো হোক।

n মুশফিকুর রহিম, তৃতীয় দাবি

আমরা জানি এ বছরের বিপিএল একটু অন্য নিয়মে হচ্ছে, সেটা অবশ্যই আমরা সম্মান করি। কিন্তু আমাদের প্রধান দাবি আগের নিয়মে যেভাবে বিপিএল হতো আগামী বছর থেকে আগের মতো বিপিএল চাই আমরা। স্থানীয় ক্রিকেটাররা যেন বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্যমূল্য পায়।

n সাকিব আল হাসান, চতুর্থ দাবি

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি ১ লাখ টাকা করতে হবে। ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়াতে হবে। অনুশীলনের ব্যবস্থা বাড়াতে হবে। জিম, ইনডোর, মাঠ সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। ১২ মাসের জন্য কোচ, ফিজিও, ট্রেনার নিয়োগ দিতে হবে। পরবর্তী মৌসুমের আগে আমরা চাই, এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হোক।

n সাকিব আল হাসান, পঞ্চম দাবি

ঘরোয়া ক্রিকেটে ভালো মানের বল দিতে হবে। ডিএ ১ হাজার ৫০০ টাকায় কিছু হয় না। তাই বাড়াতে হবে। জাতীয় লিগে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে বিমান ভাড়া দিতে হবে। ২ হাজার ৫০০ টাকা যাতায়াত ভাতা যথেষ্ট নয়। জিম, সুইমিং পুলের সুবিধাসহ হোটেল দিতে হবে।

n এনামুল হক জুনিয়র, ষষ্ঠ দাবি

কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৩০ জন করতে হবে। তিন বছর বেতন বাড়ানো হয় না, বেতন বাড়াতে হবে।

n তামিম ইকবাল, সপ্তম দাবি

দেশি সব স্টাফদের বেতন বাড়াতে হবে। কোচ, ফিজিও, ট্রেনার, আম্পায়ার, গ্রাউন্ডসম্যান সবার বেতন বাড়াতে হবে।

n এনামুল হক বিজয়, অষ্টম দাবি

ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে টুর্নামেন্ট বাড়াতে হবে। জাতীয় লিগের সঙ্গে একটি ওয়ানডে টুর্নামেন্ট এবং বিপিএলের আগে আরেকটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে হবে।

n নুরুল হাসান সোহান, নবম দাবি

ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট বর্ষপঞ্জি করতে হবে।

n জুনায়েদ সিদ্দিকী, দশম দাবি

বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পাওনা পারিশ্রমিক নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে।

n ফরহাদ রেজা, একাদশ দাবি

ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ দুটির বেশি খেলতে দিতে হবে। এখন দুটির বেশি খেলতে দেয়া হয় না।