পিরোজপুরে পুলিশ সুপার গোল্ড কাপ শুরু

পিরোজপুর অফিস

‘ফুটবল খেলতে মাঠে চলি, মাদককে না বলি’ স্লোগান সামনে রেখে শুরু হওয়া পুলিশ সুপার গোল্ড কাপের উদ্ধোধনী খেলায় পিরোজপুর সদর উপজেলা একাদশ ৫-১ গোলে নাজিরপুর উপজেলা একাদশকে পরাজিত করে। বিজয়ীদের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় এবেলে হ্যাটট্রিক ও ভূপোলো দুই গোল করেন। বিজিত দলের গোলটি করেন রাজু।

গতকাল সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি মহিলা এমপি শেখ এ্যানী রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।