ভ্রমণে পরিবেশ সচেতনতা

আমাদের মধ্যে পরিবেশ সচেতনতার অভাব প্রকট। কোথাও ভ্রমণে গেলে অবাকই হতে হয়। যত্রতত্র ময়লা-আর্বজনা, প্লাস্টিকের বোতল। ময়লা ফেলার জায়গা আছে। তবু এই অবস্থা দেখলে দুঃখ লাগে। শিক্ষিত লোকেরাই যেখানে সেখানে ময়লা ফেলেন । দু কদম হেঁটে ডাস্টবিনে ময়লা ফেলতে তাদের খুব কষ্ট হয়। আবার অনেক স্থানে ডাস্টবিনই নেই। এই অবস্থা সত্যিই দুঃখজনক। আমরা যদি একটু সচেতন থাকি। আর্বজনা কম-বেশি যাই হোক—ডাস্টবিন বা ময়লা ফেলার জায়গায় ফেলি। তাহলেই পরিবেশ সুন্দর থাকতে পারে। ভ্রমণ হতে পারে আনন্দদায়ক। সম্প্রতি টিওবি নামে একটি গ্রুপ সেন্টমার্টিন থেকে ৫৫৫ কেজি বর্জ্য পরিষ্কার করেছে। ভাবা যায়! তাহলে দেশের অন্য জায়গাগুলোর কী ভয়াবহ অবস্থা। দেশটা আমাদের সবার। আসুন, পরিবেশ সচেতন হই। যেখানেই যাই, পরিবেশ দূষণ যেন না করি। কেউ করলে তাকে বোঝাই। তাহলেই ভ্রমণ স্পর্টগুলো আরো বেশি উপভোগ্য হবে।

মুহাম্মদ শফিকুর রহমান

বানারীপাড়া, বরিশাল ৮৫৩০