কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধানখেতের মাঠের আইল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শাহাবুল নামের ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাবুল ঐ ইউপির মিটন গ্রামের ভাষার ভায়রা ও কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।