ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
ঝিকরগাছার বামনআলীতে ঢাকা থেকে ছেড়ে আশা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন ও থ্রি হুইলার ধাক্কায় পাঁচ শিক্ষার্থীসহ ছয় জন আহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বামনআলী আইডিয়াল চাইল্ড একাডেমির কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের নিয়ে থ্রি হুইলারটি যাচ্ছিল। খোলা গেটে এসে পৌঁছালে বেনাপোল এক্সপ্রেসের ধাক্কায় ছয় জন মারাত্মক আহত হয়। এ ব্যাপারে খুলনা রেলওয়ে থানায় একটি সাধারণ জিডি হয়েছে।