কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়ার গাজীপুর-সাগরনাল পাহাড়ি সড়কে সোমবার একটি ট্রাক হাতির আক্রমণের শিকার হয়েছে। এ সময় ট্রাকের ৩০ আরোহীর মধ্যে তিন জন মারাত্মক আহত হয়েছেন।
ট্রাকের মালিক আবু বকর জানান, ট্রাকে ৩০ জন শ্রমিক বাঁশ কাটার জন্য পাহাড়ে যাচ্ছিলেন। এ সময় হাতির দল আক্রমণ করলে অনেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। হাতির উপদ্রবের কারণে এই সড়কে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।