জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদেক গ্রেফতার করেছে। রবিবার রাতে সিলেটের শাহপরান(রা) থানার আরামবাগ (বালুচর) ফরহাদ রেস্টুরেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানায় আটটি সাজাসহ মোট ১৩টি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে গোয়াইনঘাট উপজেলার লংপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, শাহাদাত্ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।