বরিশাল অফিস
জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অপরাধে ২৩ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি ৬ লাখ ২২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং ৩৬৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট রাসেল ইকবাল প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, রবিবার রাতে বরিশাল সদর, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের রায়ে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।